ঢাকা, ২২ সেপ্টেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ১২ কেজি গাঁজাসহ মো. লোকমান হোসেন (২৯) এবং মো. রুহুল আমীন (৩১) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুরা গ্রামের আব্দুল মালেক মিয়ার পুত্র মো. লোকমান হোসেন এবং একই এলাকার মো. হারুন মিয়ার পুত্র মো. রুহুল আমীন।
পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যা ৭ টায় জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টংগিবাড়ী থানাধীন বেতকা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেতকা ব্রিজের উপর থেকে মাদক কারবারী মো. লোকমান হোসেন এবং মো. রুহুল আমীনকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ (নং ঢাকা মেট্রো ন ১৯-৯৮১৯) জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইসতিয়াক রাসেল মাদকসহ ২ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান টংগিবাড়ী থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


