ঢাকা, ০৫ জানুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।
আজ ০৫ জানুয়ারি (রোববার) সকালে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি পর ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে গেছে।
এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৭টা ৫ মিনিটে এবং ইউএস বাংলার ফ্লাইট সকাল ৭টা ৩৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউএস বাংলার ফ্লাইট ৯টা ২২ মিনিটে এবং বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল ৯টা ৩৯ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে।
ইউএস বাংলার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর এবং বিমান বাংলাদেশের ফ্লাইট চীন থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছিল।
Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার


