ঢাকা, ২০ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে গভীর রাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় দুই বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকের সময় তাদের গায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত ছিল। গত ১৯ অক্টোবর (সোমবার) দিবাগত রাত আনুমানিক রাত তিনটা ৩০ মিনিট ঘটিকায় ক্যাম্পাসের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, গভীর রাতে দু’জন তরুণকে জাবির লোগোযুক্ত টি-শার্ট পরে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। পরে তাদের সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয় যে তারা বহিরাগত।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জানান, রাতে টহল জোরদার করার সময় তাদের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে। শিক্ষার্থীদের মতো ছদ্মবেশ ধারণ করতে তারা বিশ্ববিদ্যালয়ের লোগো দেওয়া টি-শার্ট পরে ক্যাম্পাসে প্রবেশ করেছিল। পরে তাদের অভিভাবকদের এই বিষয়ে অবগত করা হয় এবং ক্যাম্পাসে আর কখনো প্রবেশ করবে না এই অঙ্গীকার নিয়ে এবং অঙ্গীকারপত্র স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানান, সম্প্রতি গভীর রাতে বহিরাগতদের অহেতুক ঘোরাঘুরি ও অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে পরিচয় লুকিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে মূল ফটকগুলোতে কঠোর নিরাপত্তা ও নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


