ঢাকা, ২০ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : খুলনা জেলায় হানিট্রাপের শিকার হয়েছেন আলতাফ হোসেন নামের এক রিয়েল স্টেট ব্যবসায়ী। গতকাল ১৯ অক্টোবর (সোমবার) রাতে তাকে সোনাডাঙ্গা থানার দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। প্রতারণার শিকার ব্যক্তি ঢাকার বাসিন্দা।
আটকৃতরা হলেন-রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম। আসামিদের দেওয়া নাম ছদ্মনাম হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তদন্তকারী কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনার খালিশপুর এলাকায় চলমান। খালিশপুর এলাকায় তার একটি জমি বিক্রি করে দেয়ার কথা বলে প্রতারকরা রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নং- রোডের ২৭৭ নং- বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয় পুলিশ।
সোনাডাঙ্গা থানার এসআই আশরাফুল আলম বলেন, উর্ধ্বতন কর্মকর্তার ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তাদের আটক করা হয়। ব্যবসায়ীকে মেরে তারা নগদ ১ লক্ষ টাকা ও একটি সই করা চেক তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


