ঢাকা, ১৭ জানুয়ারি-২০২৬
খুলনা ব্যুরো চীফ :খুলনা জেলার বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন ও খুলনার ফুসফুস ময়ুর নদের পানি প্রবাহ নিশ্চিতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা মঞ্চ ও কৃষক ফোরাম খুলনার যৌথ উদ্যোগে ১৬ জানুয়ারি (শুক্রবার) আড়ংঘাটা বাইপাস মোড়ে ফোরামের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা পানি উন্নয়ন কমিটির সভাপতি আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শিক্ষা ও সাংস্কৃতি কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে বিল ডাকাতিয়া স্থায়ী জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে। মৃত মানুষকে দাফন ও সৎকার করতে পারছে না স্বজনরা। ডোঙ্গায় বসে বাথরুমের কাজ শেষ করতে হচ্ছে। কয়েক লাখ কৃষক বেকার জীবন যাপন করছেন। পানি খুবই ধীর গতিতে কমছে। এতে করে এবার ইরি ধানের চাষাবাদ সম্ভব নয়। ফলে এলাকার কৃষকরা চরম অর্থ সংকটে ভূগছেন। তারা আরও বলেন, ময়ুর নদ দিয়ে বিলের পানি বের করার ব্যবস্থা করা যাবে। তবে তার আগে ময়ুর নদের পানি প্রবাহ ঠিক করতে হবে। ময়ুর নদের দখল উচ্ছেদসহ রায়ের মহল চার গেট খননসহ গেটের সংস্কার করার দাবি জানান বক্তারা।
সভায় এসব বিষয় নিয়ে আগামী রবিবার কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামানের সাথে বৈঠকের সিদ্ধান্ত হয়। সভা শেষে বিল ডাকাতিয়া ও ময়ুর নদের উজানের অংশ পরিদর্শন করা হয়।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


