ঢাকা, ১৭ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে করণীয় নির্ধারণে ঝালকাঠিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি (শনিবার) বিকাল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এস. এম. হক, ন্যাশনাল কো-অর্ডিনেটর, গ্রিন ফোর্স বাংলাদেশ। তিনি বলেন, ‘দুর্নীতি রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।’ তিনি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মো. শাহ আলম, সভাপতি, গ্রিন ফোর্স বাংলাদেশ, খুলনা জেলা এবং আঞ্চলিক পরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা, নৈতিক শিক্ষা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই দুর্নীতির মূলোৎপাটন সম্ভব।’ তিনি তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহিদুল ইসলাম, ন্যাশনাল ডেপুটি কো-অর্ডিনেটর, গ্রিন ফোর্স বাংলাদেশ। তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সততা ও নৈতিকতার চর্চা শুরু করা জরুরি।’
এছাড়া আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম পারভেজ, গ্রীন ফোর্স বাংলাদেশ ঝালকাঠি শাখার সভাপতি অ্যাডভোকেট শাকিলা আলম লিজা, সাধারণ সম্পাদক এডভোকেট মু: কমরুল আহসান খান, সহ-সভাপতি মো: আলামীন বাকলাই, এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি মাইনুল ইসলাম মান্না, সাধারণ সম্পাদক সিপিবি প্রশান্ত হরি, সাংবাদিক মানিক রায়, সাংবাদিক এমএ জলিল সহ আরো অনেকে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সাকিনা আলম লিজা। সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মুহা. কামরুল আহসান খান। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সাকিনা আলম লিজা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নারী সমাজকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আইনগত সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভাটি আয়োজন করে গ্রীন ফোর্স বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখা। সভা শেষে দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


