ঢাকা, ২৭ অক্টোবর-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ উপলক্ষে ২৭ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সমাবেশের সভাপতিত্ব করেন, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। সে সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায় তানজিদ হাসান শাওন, রিয়াজ সরদার, সালমান জাকির। এ সময় ৭টি উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব ও ৪টি পৌরসভার আহ্বায়ক সদস্য সচিব সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবদলের প্রতিষ্ঠা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই যুবদলকে শক্তিশালী করে দক্ষিণ এশিয়ার অন্যতম যুব সংগঠনে রূপ দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পিরোজপুর জেলা যুবদল কাজ করে যাচ্ছে। আগামী দিনে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর মিশন ও ভীষণ বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে পিরোজপুর যুবদল কাজ করে যাবে।
Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা


