খুলনায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ঢাকা, ১৪ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : যুব সমাজের নৈতিক চরিত্র গঠন, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সহনশীলতা ও বোঝাপড়া জোরদারের লক্ষ্যে খুলনায় ‘One Creation, Many Paths: Interfaith Dialogue for Youth Character Development’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় নগরীর আল-ফারুক সোসাইটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়েসডা (WESHDA) খুলনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ও ওয়েশডার পরিচালক প্রফেসর ড. মো. শাহ আলম। তিনি বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সহনশীলতার শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। ধর্মীয় মূল্যবোধের মূল শিক্ষা মানুষে মানুষে সম্প্রীতি, ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করা। সেই চেতনাকে ধারণ করেই যুব সমাজকে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর স্টাডিজ অব মাস মিডিয়া অ্যান্ড ইন্টার-রিলিজিয়াস ডায়ালগ, খুলনা-এর অফিস সেক্রেটারি অশোক সরকার। তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বৃদ্ধি পেলে সমাজে বিভেদ কমবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ওয়েশডার নির্বাহী পরিচালক ড. শেখ মো. মারুফুল হক। তিনি বলেন, যুব সমাজকে নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আন্তঃধর্মীয় সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবক সেলিম বুলবুল, ধর্মীয় নেতা প্রকাশ দাস এবং অংশগ্রহণকারী যুবকদের মধ্য থেকে কয়েকজন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং সহনশীল সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন যুবক অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে তারা আন্তঃধর্মীয় সম্প্রীতি, নৈতিক শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুব সমাজের করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। যুব সমাজে নৈতিক মূল্যবোধ ও সম্প্রীতি গড়ে তুলতে আন্তঃধর্মীয় সংলাপের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×