প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা

ঢাকা, ১৪ জুলাই-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ (পিরোজপুর প্রতিনিধি) : প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই (মঙ্গলবার) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এবং আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না এবং ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও কো-অর্ডিনেটর মইনুল আহসান মুন্ন। এ সময় সাংবাদিক খালিদ আবু, হাসান মামুন ও অমিত বিশ্বাস, নারী নেত্রী মিনারা বেগম, শিক্ষক নেতা হাবিবুর রহমান, শাহ আলম, জেসমিন, নার্গিস আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সেবা প্রাপ্তির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রবীণবান্ধব সেবা সম্প্রসারণ, সচেতনতা বৃদ্ধি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×