ঢাকা, ১৪ মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার : ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুসারে ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে এ পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।
১৩ মার্চ (বৃহস্পতিবার) এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ১৪ মে থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা হবে। আর ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।
শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলিতে জানানো হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাত্ত্বিক অথবা ব্যবহারিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে, পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে আসন গ্রহণ করতে হবে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না, সেই ক্ষেত্রে কেন্দ্রসচিব ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
এতে আরো বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শিট ব্যবহার করতে হবে, ব্যবহারিক পরীক্ষা নিজ-নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে, কোনোভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


