ঢাকা, ১৪ মার্চ-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : তথ্য অধিদফতর (পিআইডি), ঢাকার উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ১৩ মার্চ (বৃহস্পতিবার) খুলনার দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক প্রবর্তন ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার অনলাইন পোর্টালের অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট পত্রিকারগুলোর পোর্টালের হালনাগাদ নিবন্ধন, অফিসের স্থায়ী ঠিকানা, জনবল, অফিস সরঞ্জামাদি-সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। এসময় পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক-সহ সিনিয়র সাংবাদিকদের গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা-সহ সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান। এসময় তাঁরা সংশ্লিষ্ট পত্রিকার নিউজ রুম, ছাপাখানা, কম্পিউটার ল্যাবসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনদলের অন্য সদস্যরা হলেন তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মো: মনিরুজ্জামান খান ও সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী। এসময় আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


