জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

ঢাকা, ১৭ অক্টোবর-২০২৬

চীফ রিপোর্টার : জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা আজ শনিবার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত এ আনন্দমেলায় শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মুহাম্মদ কাদের গনি চৌধুরী শিশু আনন্দমেলার উদ্বোধন করেন।

সকালে শিশুদের দৌড়, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড় ও এয়ারগান শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নারীদের পিলো পাসিং ও দড়ি টানাটানি প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া পর্ব শেষ হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নাচ ও গান পরিবেশনা শিশুদের আনন্দ দেয়। এ ছাড়া বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচের জাদু প্রদর্শনী উপস্থিত শিশুদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও এ কে এম মহসীন উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য মো. আনোয়ার উদ্দিন, পরাগ আরমান, মো. আনোয়ার হোসেন, শিরিন সুলতানা, ডি এম আমিরুল ইসলাম অমর ও আব্দুল্লাহ মজুমদারসহ ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন।

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৮ অক্টোবর (রবিবার) ভোর সাড়ে ৫টায় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের অধিকার নিশ্চিতে কাঠামো প্রণয়নের প্রস্তাব তথ্য প্রতিমন্ত্রীর

সাংবাদিকদের অধিকার নিশ্চিতে কাঠামো প্রণয়নের প্রস্তাব তথ্য প্রতিমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×