এয়ারলাইন্সগুলোকে কেবিন সেবা উন্নত ও বিমানভাড়া পুনর্বিবেচনার নির্দেশ বেবিচকের

ঢাকা, ১১ নভেম্বর-২০২৬

চীফ রিপোর্টার : বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে উড়োজাহাজের কেবিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করা এবং বিমানভাড়া পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কিছু উড়োজাহাজে কেবিনের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং একই এয়ারলাইন্সের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশের রুটে অপেক্ষাকৃত নিম্নমানের সেবা চোখে পড়ার পর এক চিঠিতে আজ ১১ নভেম্বর (বুধবার) এ নির্দেশ দিয়েছে বেবিচক।

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমোডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে ভ্রমণ দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় অপেক্ষাকৃত বেশি বিমানভাড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, ‘লক্ষ্য করা গেছে যে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রীকেবিন সঠিকভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হয় না।’ এতে বলা হয়, কিছু ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার, ট্রে টেবিলসহ কেবিনের অন্যান্য অংশ অপরিষ্কার ও নোংরা অবস্থায় পাওয়া গেছে। বেবিচক সকল এয়ারলাইন্সকে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার করা এবং আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও অন্যান্য অংশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যাত্রী নিরাপত্তা, আরাম ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারে— এমন মানের উড়োজাহাজ ব্যবহারেও অনুরোধ জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর অন্যান্য আন্তর্জাতিক রুটের যাত্রীরা যে মানের সেবা ও সুবিধা পেয়ে থাকেন, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদেরও ঠিক একই মানের সেবা দিতে হবে। টিকিটের মূল্যের বিষয়ে ভ্রমণের দূরত্বের সঙ্গে সংগতিপূর্ণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিমান ভাড়া পর্যালোচনার অনুরোধ জানিয়েছে বেবিচক। এসব উদ্বেগ নিরসন এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে সংস্থাটি বলেছে, পরিস্থিতি পর্যবেক্ষণে তারা পরিদর্শন চালাতে পারে।

চিঠিটি দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধি এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

Related News :

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×