আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা, ১৮ এপ্রিল-২০২৫

জেলা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল ১৯ এপ্রিল (শনিবার)। সকাল ১০ টা থেকে বাণিজ্য অনুষদ (‘সি’ ইউনিট) ও বিকেলে বিজ্ঞান অনুষদের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানতে হবে নানা নির্দেশনা। তবে হয়রানি কমাতে পরীক্ষার হলে ব্যাগ নিয়ে প্রবেশের অনুমতি দিবে প্রশাসন।

ভর্তি পরীক্ষা বিষয়ক গত ১৬ এপ্রিল (বুধবার) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ হলো, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে কেন্দ্রের ভেতর সব পরীক্ষার্থীর কান, চোখ, মুখমণ্ডল ইত্যাদি চেক করা হবে, তবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষিকা দ্বারা চেক করা হবে। কেন্দ্রে পরীক্ষার্থীরা ১ ঘণ্টা আগে থেকেই প্রবেশ করতে পারবে, তবে হলে ঢুকা যাবে ৩০ মিনিট পূর্ব থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবে।

পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় পরে কোনো পরীক্ষার্থী আর কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ক্যালকুলেটর, ফোন, ঘড়ি কিংবা যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষায় বসতে পারবে না শিক্ষার্থীরা। তবে হলে ব্যাগ নিয়ে ঢুকতে পারবে, তবে হলের নির্দিষ্ট কর্নারে ব্যাগ জমা দিতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৩০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একইদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছি।  ভর্তি পরীক্ষা ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×