ঢাকা, ১৮ এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি’র (জাফরু) নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমবায় ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান আরেফিন অডেন (তৃতীয় ব্যাচ) ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম (৪র্থ ব্যাচ)।
আজ ১৮ এপ্রিল (শুক্রবার) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে ফেরদাউস মোবারক (বিজনেস স্যান্ডার্ড) এবং মো. জাহাঙ্গীর আলম (খবরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা (৭১ টিভি), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল (মাছরাঙা টিভি), অর্থ সম্পাদক পারভেজ হাসান তরফদার (এজিএম, সোনালী ব্যাংক) মানবসম্পদ ও প্রশাসন বিষয়ক সম্পাদক আরাফাত সিদ্দিক (বিবিসি এ্যাকশন), যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মো. শফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান (সমকাল), সাংস্কৃতিক সম্পাদক আফসারা তাসনিম (মাস্টার হেড পিআর) ও জনকল্যাণ সম্পাদক শামসুল হক শামস (পিআরও, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রুহুল কুদ্দুস খান (সাবেক সভাপতি), মাহফুজ মিশু, যমুনা টিভি (সাবেক সাধারণ সম্পাদক), শাহানাজ সিদ্দিকী সোমা (বাসস), সরদার মহিউদ্দিন (ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান, জুয়েল কিবরিয়া (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়), জুবায়ের শাওন (এটুআই) ও মাইনুল হোসেন (জাগো নিউজ)।
কমিটি গঠনের আগে জাফরুর সভাপতি রুহুল কুদ্দুস খান সুমনের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাহফুজ মিশু অনুষ্ঠানের সঞ্চালনায় করেন।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


