ঢাকা, ১৯ এপ্রিল-২০২
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনায় বাংলাদেশ হোমিও মেডিকেল এ্যাসোসিয়েশন ও হোমিও জ্ঞান মুঞ্জুরী কল্যাণ সমিতির আয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক ডাঃ স্যামুয়াল হ্যানিম্যান এর ২৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে খুলনার দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ অডিটরিয়ামে ১৯ এপ্রিল (শনিবার) সকাল ৯ টা থেকে দিনব্যাপী এক আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনার অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে ডাঃ সৈয়দ আবুল কাসেম (বিএইচএমএ) এর সভাপতিত্বে ও প্রভাষক ডাঃ মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। সেমিনারের উদ্বোধক হিসেবে বক্তব্য পেশ করেন খুলনা হ্যানিম্যান ফার্মেসীর বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ সৈয়দ আবু শাহীদ।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা হোমিও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফারুক হোসেন, অধ্যক্ষ দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) মোঃ শাহজাহান মোল্লা, ডাঃ কে পি রায় সুমতি হোমিও ক্লিনিক খুলনার ডাঃ কে পি রায়, ফুলতলার বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ আব্দুল আজিজ, হোমিও চিকিৎসক ডাঃ জামাল উদ্দিন, বিশিষ্ট গবেষক ও চিন্তাবীদ পন্ডিত ডাঃ সমরেস চন্দ্র রায়, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ এ জামান, বরিক হোমিও ফার্মেসী দৌলতপুরের স্বত্ত্বাধিকারী ডাঃ এম এ খালেক, দৌলতপুর হক ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ডাঃ আব্দুল হক, বিএইচএমএ- র খুলনা মহানগরীর সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ হুমায়ূন কবির, হোমিও জ্ঞান মুঞ্জুরী কল্যাণ সমিতি খুলনার চেয়ারম্যান ডাঃ মোঃ নাসির উদ্দীন নাইস, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ অসিত কুমার মন্ডল, হোমিও পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডাঃ জাকিরুল ইসলাম, হোমিও পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডাঃ কাজী আব্দুল হান্নান, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ মোঃ ঈমান আলী, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রভাষক ডাঃ এস হাফিজুর রহমান, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ খায়রুল আলম, লেখক ও গবেষক ডাঃ এস এম কামাল, খুলনা হোমিও জ্ঞান মুঞ্জুরী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ প্রদীপ কুমার আচার্য্য, সেনহাটি দিঘলিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ হুমায়ুন কবির, দিঘলিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ বিশ্বনাথ মন্ডল, ডাঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ। খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক হোমিও চিকিৎসক এ সেমিনারে অংশ গ্রহণ করেন।
Related News :

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা


