ঢাকা, ২৭ নভেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম, ওসি (তদন্ত) প্রবীর কুমারসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের দপ্তর প্রধানগন এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে চুরি-ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি ইউনিয়নে সচেতনতা বাড়াতে নিয়মিত সভা আয়োজন করা হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে। অতিথিরা মনে করেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে দিঘলিয়া উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় পরিণত করা সম্ভব।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


