ঠাকুরগাঁওয়ে বাউলদের ওপর হামলার নিন্দা বিএনপি মহাসচিবের

ঢাকা, ২৭ নভেম্বর-২০২৫ 

স্টাফ রিপোর্টার : রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিপূরণ ও মানিকগঞ্জে বাউলদের ওপরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ নভেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকার কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে। আগুনের ঘটনায় সেখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলোর জন্য এটি চরম আঘাত। তিনি বলেন, আমি সরকারের কাছে দাবি করব যে—অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের যেন ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রকৃত ঘটনা বের করে আনা হয়। যদি কোনো ব্যক্তি অগ্নিকাণ্ডের জন্য দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল সমর্থকদের ওপরে হামলার ঘটনায় বলেন, বাউলদের ওপরে হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। এটি ডেফিনেটলি বাংলাদেশের আবহমানকালের সংস্কৃতির ওপর হামলা। কারণ, গ্রামীণ সেই সংস্কৃতিতে বাউলরা গ্রাম-গঞ্জে গান করে বেড়ায়। তাদের ওপরে হামলা, এটি সঠিক নয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related News :

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল  করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×