ঢাকা, ২৭ নভেম্বর-২০২৫
নেজাম কাদেরী, (চট্টগ্রাম ব্যুরো প্রধান) : চট্টগ্রাম জেলার গত অক্টোবর মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন। ২৬ নভেম্বর (বুধবার) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। এসময় এসআই আনোয়ারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার। এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চেকপোস্টে অভিযান পরিচালনা করে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এসআই আনোয়ার। এছাড়াও পৃথক অভিযানে ঝাল টাকার নোট উদ্ধার সহ একাধিক জনস্বার্থে অভিযান পরিচালনা করেন তিনি। যার ফলে তাকে অক্টোবর মাসের শ্রেষ্ট মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচন করা হয়।
এবিষয়ে এসআই আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুপার মহোদয়, সার্কেল মহোদয় ও ওসি মহোদয়ের সার্বিক নির্দেশনায় কাজ করে গেছি। চেষ্টা করেছি দেশের কল্যাণে কাজ করতে। ভবিষ্যতে সাতকানিয়া তথা দেশের সার্বিক কল্যাণে কাজ করে যাব। এসময় উর্ধ্বতন অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


