ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৫
আশরাফুজ্জামান (চীফ রিপোর্টার) : রংপুর রেঞ্জের আওতাধীন রংপুর বিভাগের আটটি জেলায় মোট ৫,৩৪৩টি পূজা মণ্ডপে ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) রংপুর রেঞ্জ ৪৬,৬৯৮ জন প্রশিক্ষিত সদস্য মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনায় প্রতিটি পূজা মণ্ডপের ঝুঁকির মাত্রা অনুযায়ী জেলা কমান্ড্যান্টরা সদস্য নির্বাচন করে দায়িত্ব বণ্টন করেছেন। রংপুর রেঞ্জের কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে আটজন এবং সাধারণ ও কম ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা অনুযায়ী মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যা হলো: রংপুরে ৯০৭টি মণ্ডপে ৭,৬৪৮ জন, কুড়িগ্রামে ৫২৫টি মণ্ডপে ৪,৬৪৪ জন, লালমনিরহাটে ৪৬৮টি মণ্ডপে ৪,২৩৬ জন, গাইবান্ধায় ৫৭৭টি মণ্ডপে ৪,৯৪৮ জন, নীলফামারীতে ৮৪১টি মণ্ডপে ৭,০৪২ জন, দিনাজপুরে ১,২৫৯টি মণ্ডপে ১১,০৫৬ জন, ঠাকুরগাঁওয়ে ৪৬৮টি মণ্ডপে ৪,৪৩৬ জন, পঞ্চগড়ে ২৯৮টি মণ্ডপে ২,৬৮৮ জন।
এর আগে, রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফ করেন। তিনি জানান, পূজা মণ্ডপে দায়িত্ব পালনের সময় করণীয় সম্পর্কে সদস্যদের পূর্ব-নির্দেশনা দেওয়া হয়েছে। আনসার-ভিডিপি সদস্যরা পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের চলাচল ও দর্শন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনায় সহায়তা করবেন। তিনি বলেন, ‘জরুরি পরিস্থিতিতে আনসাররা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’ পাশাপাশি কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পরিদর্শন ও তদারকি করবেন বলেও জানান তিনি।
Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার


