ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৫
মহিদুল ইসলাম শাহীন (চীফ রিপোর্টার) : ঝিনাইদহ জেলার সদর থানাধীন মর্ডান মোড় এলাকা হতে ১২ বছরের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামি গ্রেফতার করেছে র্যাব-৬।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) রাতে একটি অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার সদর থানাধীন মর্ডান মোড় এলাকা হতে ০৬টি মামলা ও মাদক মামলার ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- জরিমানা এবং অনাদয়ে আরও ০৬ মাসের কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা- আঃ মান্নান, সাং- বাড়িবাথান, থানা-ঝিনাইদহ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


