ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৫
নেজাম কাদেরী (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম জেলার সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন থেকে ৪৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো। এ সময় তাদের কাছ থেকে একটি নোহা মাইক্রোবাস জব্দ করা ছাড়াও ৪৫ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি আজ ২৮ সেপ্টেম্বর (রবিবার) নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মোহাম্মদ ফেরদৌস ওরফে ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।
অভিযানের বিষয়ে হুমায়ুন কবির খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) দুপুর আড়াইটায় সাতকানিয়া থানার ঢেমশা গ্রামের বটতলী রেলক্রসিং এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নোহা মাইক্রোবাস, ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেটসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তারা গ্রেপ্তার এড়াতে সাতকানিয়া-বাঁশখালী সড়ক দিয়ে পালানোর চেষ্টা করছিল। ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


