বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের সঙ্গীতানুষ্ঠান ‘শিকড়ের টানে’

ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৫

এইচ আলিম, (বগুড়া জেলা প্রতিনিধি) : বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ‘শিকড়ের টানে’ শিরোনামে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮টায় বগুড়া শহরের পুরাতন শিল্পকলা একাডেমির মিলনায়তনে বর্ণমালা মঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সঙ্গীতানুষ্ঠানের শুরুতে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দিরা সাংস্কৃতিক পরিষদের পরিচালক প্রভাষক আলমগীর কবির। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাসাস বগুড়ার আহবায়ক ওয়াহিদ মুরাদ, কবি প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, আনন্দকণ্ঠ বগুড়ার সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবিল, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ, প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান, নাট্যাভিনেতা রবিউল করিম প্রমুখ। বগুড়া শব্দকথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় সঙ্গীত পরিবেশ করেন কণ্ঠশিল্পী আলমগীর কবির, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষ, কবিতা আবৃত্তি করেন ফজলে রাব্বী, মীর আব্দুর রাজ্জাক। 

সভায় বক্তারা বলেন, নতুনদের আগ্রহী করে তুলতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতির শুদ্ধতায় বিকশিত হতে হবে। দেশীয় সংস্কৃতি আমাদের সম্পদ, সে বিষয় সামনে রেখে শিকড়ের টানে আমাদেরকে ফিরে যেতে হবে। দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে মন্দিরা সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা এই আয়োজন করেছে। অনুষ্ঠানে দেশের গান ও আধুনিকগানে মুগ্ধ হয়ে যান শ্রোতারা। 

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×