শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা, ০৫ সেপ্টেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অপ্রচলিত তাল ও ছন্দকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ২০০ জন বাদ্যশিল্পীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলার আয়োজনে ২০০ জন তালবাদ্যশিল্পীর সম্মিলিত অংশগ্রহণে দু’দিনব্যাপী ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র ভবনে (১০৪ ও ১০৫ মহড়া কক্ষে) প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বসবে এ আয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানায়, নজরুল বর্ষ চলছে। এরই ধারাবাহিকতায় নজরুলের সৃষ্ট অনেক অপ্রচলিত তাল ও ছন্দকে জনপ্রিয় করে তুলতে সারাদেশ থেকে প্রায় ২০০ জন বাদ্যশিল্পীকে দেশের প্রথিতযশা, অভিজ্ঞ ও দক্ষ বাদ্যশিল্পীরা নজরুলের সৃষ্টির তাল-ভাষা, ছন্দ ও বাদ্যপ্রকরণকে কেন্দ্র করে প্রশিক্ষণ দেবেন।

নজরুলের সেই দুরন্ত সৃষ্টিস্পন্দন একটি ছন্দ, একটি স্পন্দন, একটি জাতির জাগরণের অনন্ত প্রতিধ্বনি হিসেবে পরিচিত হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত বাদনশিল্পীদের সনদ ও শুভেচ্ছাস্মারক প্রদান করা হবে।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি

‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×