দিঘলিয়ায় ওলামা ও সুধী সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর (বুধবার) বাদ যোহর দিঘলিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ২ টায় দিঘলিয়া সরকারি এম এ মজিদ কলেজ মাঠে ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক অবক্ষয় রোধ, নৈতিক শিক্ষা বিস্তার এবং ইসলামের সঠিক দিকনির্দেশনা মানুষের কাছে পৌঁছে দিতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরো বলেন, এ ধরনের সমাবেশ মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করতে সহায়ক হবে। জাতীয় ওলামা আইম্মা পরিষদের দিঘলিয়া শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সার্বিক সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ নুরুল হুদা সাজু সদস্য সচিব ওলামা ও সুধী সম্মেলন বাস্তবায়ন কমিটি।

এ সময় আরো বক্তব্য রাখেন, মুফতি আহমাদুল্লাহ, মুফতি গোলামুর রহমান, মুফতি ফজলুল হক, মুফতি আশরাফুল ইসলাম, মুফতি বেলায়েত হোসেন আলহাজ্ব মাস্টার হাফিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান হামিদি, মুফতি ইউছুফ আলী, মাস্টার জাফর সাদেক, রফিকুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সালমান ফারসি, মো: মুরাদুর রহমান, মো: জাহিদুল ইসলাম, মো: ছাদউল্লাহসহ আরোও অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক ও অনেক সুধীজন। বক্তারা আসন্ন সমাবেশকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন এবং একইসঙ্গে শান্তিপূর্ণ ও ধর্মীয় চেতনামূলক সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×