দিঘলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনা করেন দিঘলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব, উপজেলা খাদ্য বান্ধব কমিটি দিঘলিয়া খুলনা এর মো:রফিকুল আলম।

উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে এ লটারির মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

খাদ্যবান্ধব কর্মসূচি সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চাল সরবরাহ করা হয়। নতুন ডিলার নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করার ফলে কেউ বঞ্চিত হবে না এবং কোনো প্রকার অনিয়ম-দুর্নীতির সুযোগ থাকবে না। সরকারের এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ডিলার দের নাম ঘোষণা করা হয় এবং তাদের আগামী দিনের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×