ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৫
বিশেষ প্রতিবেদন : খুলনা জেলার দাকোপ উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম নবী দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৪০৫) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, আজ ০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টা ৪৬ মিনিটে রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান নজরুল ইসলাম নবীসহ সাংবাদিক মো. গোলাম কিবরিয়া তুহিন এবং তানভীর তপন তথ্য সংগ্রহের জন্য দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে দায়িত্বে থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সবুর সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ওই কর্মকর্তা সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এতে উপস্থিত সাংবাদিকরা চরমভাবে অপমানিত বোধ করেন এবং বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে বাধ্য হন। সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, এই ঘটনার কারণে তিনি ও তার সহকর্মীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের জান-মালের ক্ষতি বা হয়রানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
জিডিতে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে, যারা পুরো ঘটনার সত্যতা প্রমাণ করতে সক্ষম। এ ঘটনায় দাকোপ থানায় সাধারণ ডায়েরি (নং-৪০৫) নথিভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ আমরা গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক সমাজ মনে করছে, সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ শুধু অনভিপ্রেত নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপরও সরাসরি আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে পানখালি ভুমি কর্মকর্তা আব্দুস সবুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


