দিঘলিয়ায় কৃষি সম্প্রসারণ মাঠ সফর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ
ঢাকা, ১১ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ১১ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হয়েছে ‘কৃষি সম্প্রসারণ মাঠ সফর-২০২৫’। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি.এসসি. এজি. (অনার্স) ২০১৯-২০ সেশনের ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আধুনিক কৃষি প্রযুক্তি ও মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জন দেশের কৃষি উন্নয়নে অপরিহার্য। কৃষি সম্প্রসারণ কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালায়।’
কর্মসূচিতে শিক্ষার্থীরা দিঘলিয়ার কৃষি চাষাবাদ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, ফসল ব্যবস্থাপনা ও কৃষি উদ্ভাবনের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপজেলা কৃষি কর্মকর্তারা এই সফরে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। পুরো কর্মসূচি প্রাণবন্ত ও শিক্ষামূলক পরিবেশে সম্পন্ন হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


