ঢাকা, ১১ আগস্ট-২০২৫
মহিদুল ইসলাম শাহীন (খুলনা জেলা প্রধান) : খুলনা জেলা ও মহানগর আদালত চত্বরে দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে দিয়েছে সেনাবাহিনী। আজ ১১ আগস্ট (সোমবার) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মানিক হাওলাদার (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানা সেকেন্ড অফিসার নান্নু মন্ডল।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা সদর থানাধীন চীফ মেট্রোপলিটন আদালত খুলনা এর সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুখে মাস্ক পড়ে ৪/৫ টি মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল।
এসময় সেনাবাহিনী টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানিক হাওলাদার নামে জনৈক ব্যক্তিকে ৩ টি চাপাতি ও ১টি মোটরসাইকেল সহ আটক করেছে। অন্যান্য সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শর্টকে পড়ে।
আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


