ঢাকা, ১১ আগস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার : বেসরকারি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন হাবের আয়োজনে এবারও রাজধানীতে তিনদিনব্যাপী হজ ও ওমরা মেলা শুরু হচ্ছে। ১৪ আগস্ট থেকে পরবর্তী তিনদিন এ মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এখানে হজ এজেন্সি ছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির স্টল থাকছে।
স্টলগুলোতে পবিত্র হজ ও ওমরার বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে এ সংক্রান্ত বই পুস্তিকা ও ভিডিও প্রদর্শিত হবে।
হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, প্রতিবছরের মত এবারও ধর্মপ্রাণ মুসলমানদেরকে পবিত্র হজ ও ওমরার সার্বিক বিষয়ে অবগত করতে এই মেলার আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্ব সাধারণের জন্য উম্মুক্ত থাকবে। এদিকে এই মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আগামীকাল মঙ্গলবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


