চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১ নভেম্বর

ঢাকা, ১১ আগস্ট-২০২৫

নেজাম কাদেরী (বিভাগীয় ব্যুরো প্রধান) : শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ০১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। প্রায় ১১ মাস প্রশাসকের নিয়ন্ত্রণে থাকার পর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা এলো।

আজ ১১ আগস্ট (সোমবার) বিকেলে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ০১ নভেম্বর চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ৩০ আগস্ট গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন সদস্যদের সঙ্গে বৈঠকে প্রতিনিধি নির্বাচন করা হবে। ৭ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, যা ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ২৫ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ৫ অক্টোবর প্রকাশ করা হবে।

নির্বাচন বোর্ডে আছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আহমেদ হাসান। নির্বাচন বোর্ড গঠিত হয়েছে গত এপ্রিলে। চেম্বারে সর্বশেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। পরবর্তী সময়ে নির্বাচন হলেও ভোটগ্রহণ হয়নি। এই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ প্রভাব খাটিয়ে ও কারসাজি করে তার পছন্দের ব্যবসায়িদের চেম্বারের নেতৃত্বে বসান। গত বছরের আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পর চেম্বারের সভাপতি, দুই সহ-সভাপতি ও ২১ পরিচালক পদত্যাগ করেন।

১৯০৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের ইতিহাসে এটি প্রথমবারের মতো সম্পূর্ণ পর্ষদের একযোগে পদত্যাগ। এরপর নতুন ভোটার তালিকা প্রস্তুতের দাবি জোরদার হয়। সরকারি ক্ষমতার পরিবর্তনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা চেম্বারের প্রশাসকের দায়িত্ব নেন। তাঁর মেয়াদ শুরুতে ১২০ দিন ছিল, পরে দুই দফায় বাড়ানো হয়। সর্বশেষ ৩ জুলাই ৬০ দিন মেয়াদ বৃদ্ধি করা হয়, যা আগামী ৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×