মানবিকতার এক অনন্য প্রতীক দিঘলিয়ার ইউএনও আরিফুল ইসলাম

ঢাকা, ১১ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় উন্নয়ন ও জনসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে হয়েছেন এলাকার আস্থার প্রতীক।

অফিস কক্ষের সীমাবদ্ধতা পেরিয়ে সরাসরি মাঠে গিয়ে মানুষের সমস্যার সমাধান করাই তার নিত্যদিনের কাজ। দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, বয়স্ক ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতকরণ- প্রতিটি ক্ষেত্রেই তার আন্তরিক ভূমিকা জনমনে প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি একাধিক ঘটনায় তার মানবিকতার দৃষ্টান্ত এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে নিজ উদ্যোগে হাসপাতালে পৌঁছে দেওয়া, জরুরি প্রয়োজনে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, এমনকি বিপদে পড়া সাধারণ মানুষের সহায়তায় গভীর রাতে ছুটে যাওয়া- সবই প্রমাণ করেছেন, তিনি কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা নন, মানুষের আপনজন।

ইউএনও আরিফুল ইসলাম বলেন, ‘প্রশাসনের দায়িত্ব শুধু আইন প্রয়োগে সীমাবদ্ধ নয়; মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ। দিঘলিয়ার মানুষের সুখ-দুঃখে আমি সবসময় থাকতে চাই।’

তার সততা, কর্মনিষ্ঠা ও মানবিক মনোভাব স্থানীয় জনগণের কাছে তাকে একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। দিঘলিয়ার মানুষ দৃঢ় বিশ্বাস করেন- তার নেতৃত্বে উন্নয়ন ও জনসেবা আরও বেগবান হবে, আর এই এলাকা হয়ে উঠবে সবার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×