রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত

ঢাকা, ০১ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজের প্রাক্তন এইচএসসি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ‘গেট টুগেদার’ ও আজীবন সদস্য নিবন্ধন অনুষ্ঠান আজ ০২ আগস্ট (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RCHSCAA)-এর আয়োজনে রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে রাজশাহী কলেজের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন ব্যাচের ভ্রমণের ছবি, করোনা মহামারির সময় অ্যালামনাইদের সহায়তা কার্যক্রম এবং শীতকালীন বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয় একটি প্রামাণ্যচিত্রে। এরপর অ্যালামনাই সদস্যদের পরিবেশনায় গান, কবিতা, আবৃত্তি ও কৌতুকসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন ও বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছবি তোলা, সম্মাননা প্রদান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে অ্যালামনাই সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ১৯৭২ সাল থেকে শুরু করে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী, যাঁরা বর্তমানে সরকারের সচিব ও সাবেক সচিব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী ও ব্যবসায়ী হিসেবে কর্মরত প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×