ঢাকা, ০১ আগস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার : আগামী ০৩ আগস্ট ছাত্রদলের পূর্বঘোষিত ছাত্র সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। আজ ০১ আগস্ট (শুক্রবার) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে কোন ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। এছাড়াও ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হওয়া নিষেধ। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের নির্ধারিত স্থানে সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এলাকায় জরুরি যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে। কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থান পরিষ্কার করে তবেই সমাবেশস্থল ত্যাগ করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সব ইউনিটের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়েছেন। প্রোগ্রাম সফল করতে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।
Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত


