ঢাকা, ২৩ এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণের সময় বাড়ানো হয়েছে। যারা পছন্দক্রম পূরণ করেনি, তারা ২৩-২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবে।
২৩ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় (ইউনিট: এ, বি, সি, ডি ও ই) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত যে সকল শিক্ষার্থী এখনো বিষয় পছন্দক্রম পূরণ করতে পারেনি, তারা আজ ২৩ এপ্রিল দুপুর ১২টা থেকে ২৪ এপ্রিল সকাল ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে বিষয় পছন্দ দিতে পারবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://jnuadmission.com)-এ প্রবেশ করে নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম পূরণ করতে হবে।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


