সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক মেশানো আম জব্দ

ঢাকা, ২৩ এপ্রিল-২০২৫

জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা সদরে ট্রাকভর্তি প্রায় চার মেট্রিকটন অপরিপক্ব আম জব্দের পরে ভ্রাম্যমাণ আদালতের আদেশে ক্ষতিকর রাসায়নিক মেশানো ১০ ক্যারেট অপরিপক্ব গোবিন্দভোগ আম গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়েছে। এছাড়া রাসায়নিক মুক্ত ১৬০ ক্যারেট আম নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস এলাকা থেকে সদর থানা পুলিশ এসব আম জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের আদেশে ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম-সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো অপরিপক্ব আম ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম শহরের বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ট্রাকভর্তি প্লাস্টিকের ১৭০টি ক্যারেটে থাকা প্রায় ৪ মেট্রিক টন গোবিন্দভোগ ও হিমসাগর আম জব্দ করা হয়।

তারা জানান, এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত আমের মধ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ১০ ক্যারেট (প্রায় ২৩০ কেজি) অপরিপক্ব আম সাতক্ষীরা পৌরসভার মধ্যে জনসম্মুখে গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়। এছাড়া ১৬০ ক্যারেট (প্রায় সাড়ে তিনহাজার কেজি) আম যাতে কোন রাসায়নিক দ্রব্য মেশানো নেই সেগুলো নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়। সাতক্ষীরার আমের সুনাম রক্ষা এবং ভেজাল খাদ্য বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×