ঢাকা, ২২ নভেম্বর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : দীর্ঘ প্রায় চার বছর পর বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ‘ম্যানেজমেন্ট উইক’। সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার পর ২২ নভেম্বর (রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এই উৎসবের পর্দা ওঠে।
সকাল সাড়ে ৯টায় পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় আকর্ষণীয় ফ্ল্যাশমবের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম সেলিম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন আবু সাইফ মো. মুনতাকিমুল বারি চৌধুরী এবং সাবেক ডিন অধ্যাপক নিলাঞ্জন কুমার সাহা বক্তব্য রাখেন। এ সময় বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুল্লাহসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News :

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ



