দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৮ নভেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (UMCC) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (বুধবার) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিঘলিয়া উপজেলায় অভিবাসন ব্যবস্থাপনা ও সেবাপ্রদান কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে প্রকল্পটির স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রাইটস যশোর কাজ করছে।

সভায় উপজেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার, অভিবাসন প্রত্যাশীদের নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, বিদেশে যেতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করে যেতে হবে। এ ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ, ভাষাগত দক্ষতা অর্জন এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও ইউনিয়ন পরিষদে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, অভিবাসন প্রত্যাশীদের দালালচক্রের প্রলোভন থেকে দূরে রাখতে হবে। অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি, মানব পাচারের ভয়াবহতা এবং বিদেশে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ এবং অবৈধ অভিবাসনের ক্ষতিকর দিকগুলো ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে প্রচারের আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।

সভায় বক্তারা বলেন, কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে বৈধ উপায়ে বিদেশে যেতে হবে। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। দিঘলিয়া উপজেলায় অনিয়মিত পথে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি থাকায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের সঠিক তথ্য ও পরামর্শ দেওয়ার পাশাপাশি দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

বক্তারা আরও বলেন, বিদেশে কোনো প্রবাসী সমস্যায় পড়লে প্রবাসী কল্যাণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। প্রবাসীদের সন্তানদের জন্যও বিভিন্ন ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের ঋণসুবিধা এবং বিদেশ গমনে আর্থিক সহায়তা পাওয়ার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।

সভায় অভিবাসন-সংক্রান্ত তথ্য ও সেবা সহজলভ্য করা, বিদেশফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং অভিবাসন-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রত্যাগত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সেবা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে রেফারেল ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোহাম্মদ জামাল হুসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম, দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. ফজলুল হক, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ও উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্য সচিব মো. ইকবাল হোসেন, প্রবাসী কল্যাণ সেন্টার খুলনার প্রতিনিধি খালেদুর রহমান ও আহসানুর জামান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাফিজুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা।

এ ছাড়া দিঘলিয়া, আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা, রাইটস যশোরের প্রতিনিধি আয়শা আক্তার ও দেবব্রত ঢালী এবং আইওএম প্রতিনিধি জ্যোতি মোদক উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

Related News :

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×