কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ১৮ নভেম্বর-২০২৬

দেলোয়ার হোসেন গাজী, (কয়রা প্রতিনিধি) : খুলনার কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (বুধবার) বেলা ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটির উদ্যোগে এবং হেলভেটাস বাংলাদেশের এনাবেল প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি অধ্যাপক আ.ব.ম আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমান। এ সময় তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সাধারণ মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে উন্নয়ন পরিকল্পনা আরও বাস্তবসম্মত ও কার্যকর হবে। এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

কর্মশালায় মূল বিষয়ের ওপর আলোচনা করেন হেলভেটাস এনাবেল প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার প্রতিভা বিকাশ সরকার। তিনি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ, এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকা তুলে ধরেন।

এতে আরও বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক দেবদাস সরকার, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত, আবুল কালাম শেখ, শফিকুল ইসলাম সানা, শাহানারা জামাল, মির্শিদা আক্তার, উপজেলা সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোল্যা মনিরুজ্জামান, ইউনিয়ন সিএসও কমিটির মিজানুর রহমান লিটন, সাবানা আক্তার, বাস্তনী মুন্ডা প্রমুখ।

কর্মশালায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিক সমাজের ভূমিকা, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় প্রতিটি ওয়ার্ডের পরিকল্পনা শেষে ইউনিয়নের ১টি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হয়, যেখানে জলবায়ু ক্ষতিকর প্রভাব মোকাবেলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

Related News :

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি : আট মাস পর কয়রার অপহৃত  স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি : আট মাস পর কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×