বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

ঢাকা, ১৭ নভেম্বর-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (চীফ রিপোর্টার) : বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

১৭ নভেম্বর (মঙ্গলবার) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সক্ষমতা রাখে। এসব খাতে বিদেশি বিনিয়োগেরও ব্যাপক সুযোগ রয়েছে।

বাংলাদেশের পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং দেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চান মন্ত্রী। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় সংস্থাটির মহাসচিবকে ধন্যবাদও জানান তিনি।

জবাবে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন শাইখা আল নুয়াইস। তিনি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ ছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজন করার প্রস্তাব দিয়ে এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন মহাসচিব।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জবাবে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

Related News :

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×