ঢাকা, ১৬ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে চট্টগ্রাম কারাগারেই ছিলেন তিনি। আজ ১৬ নভেম্বর (সোমবার) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার ভোরে চিন্ময়কে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। এটা রুটিন ওয়ার্ক। মাঝে মাঝে বন্দিদের বিভিন্ন কারাগারে পাঠানো হয়।’
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যাসহ একাধিক মামলার আসামি চিন্ময়। এসব মামলার কার্যক্রম চলছে চট্টগ্রাম আদালতে। যদিও তাকে ভার্চুয়ালি শুনানিতে হাজির করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সনাতনীদের বিভিন্ন দাবি নিয়ে হঠাৎ জেলায়-জেলায় সমাবেশ শুরু করে আলোচনায় আসেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
একপর্যায়ে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন চিন্ময়। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ আসে। এ সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে আদালত-সংলগ্ন পাথরঘাটা বাণ্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নামে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।
চিন্ময়ের বিরুদ্ধে মোট ৬টি মামলা আছে। এর মধ্যে আইনজীবী হত্যা মামলার বিচার চলছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
Related News :

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের



