ঢাকা, ১৩ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া বাজার এলাকা থেকে চলতি বছর ১২ নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ নভেম্বর (শুক্রবার) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সামাদ (৭০)-এর ছেলে মো. সাইফুল (৩৯) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে সোহেল নামে বাংলাদেশি একজনের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। কিন্তু প্রবাসে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন।
২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইলে ফোন করে জানানো হয় সাইফুলকে তাদের হেফাজতে আটক রাখা হয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। পরে সাইফুলের পরিবার গত ১০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকানের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে সর্বমোট ৫ লাখ টাকা পাঠায়।
কিন্তু টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি। বরং অন্য একটি মোবাইল থেকে সাইফুলের বাবা মো. আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ৪২ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় ছেলের জীবন নিয়ে শঙ্কিত বাবা মো. আব্দুস সামাদ বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
Related News :

পাবনায় বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : উদ্ধার অবিস্ফোরিত ককটেল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন



