ঢাকা, ১৬ নভেম্বর-২০২৬
মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্যাপন উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ ১৬ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভারপ্রাপ্ত মো. আনিসুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন, জেলা জাসাসের সভাপতি ও গীতিকার লেখক মোহা. জোনাব আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানবমুক্তির কবি। তাঁর সাহিত্য ও সংগীতের প্রতিটি ক্ষেত্রে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের প্রতি ভালোবাসার বার্তা রয়েছে। নজরুলের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন সম্পর্কে জানতে এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তাঁর লেখনীতে বিদ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অপূর্ব সমন্বয় ঘটেছে। নজরুলের সাহিত্যকর্ম শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং সব সময়ের মানুষের জন্য প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ নিজেদের জীবনে ধারণ করতে হবে।
সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও সমাজ সংস্কারে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যবাদী চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
Related News :

পাবনায় বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান

লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় নাটোরে গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : উদ্ধার অবিস্ফোরিত ককটেল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন



