ঢাকা, ১৪ নভেম্বর-২০২৬
মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও তাদের কাছে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করা হয়।
১৪ নভেম্বর (শনিবার) দুপুরে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে ৭ সদস্যের নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি। আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, উপজেলার সাবেক কমান্ডার মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
Related News :

পাবনায় বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১

লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় নাটোরে গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : উদ্ধার অবিস্ফোরিত ককটেল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন



