সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১

ঢাকা, ১৬ নভেম্বর-২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) : সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক এবং এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নির্দেশনায় সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে।

​অভিযানের সময় একটি পাথরবোঝাই ভারতীয় ট্রাক (নম্বর: WB-73-G-4001) তল্লাশি করা হয়। এ সময় পাথরের স্তূপের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে ট্রাকচালক জসিম শেখকে (২৭) আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।​জব্দকৃত মোবাইল ফোন, পাথর ও ভারতীয় ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১,০৪,৪৩,০০০ (এক কোটি চার লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ​’দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

Related News :

পাবনায় বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

পাবনায় বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান

লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় নাটোরে গ্রেপ্তার ২

লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় নাটোরে গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : উদ্ধার অবিস্ফোরিত ককটেল

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : উদ্ধার অবিস্ফোরিত ককটেল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×