ঢাকা, ১২ নভেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষিতে বীজের বৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে নারী কৃষকদের অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘কনসোর্টিয়াম প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা।
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় হাসান শেখের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সিটিজেন সায়েন্স সিড ব্যাংক: ওম্যান ফার্মার্স অ্যাজ পার্টনার্স ইন ক্লাইমেট-রেজিলিয়েন্ট সিড কনজারভেশন অ্যান্ড সায়েন্স-পলিসি লিংকেজেস ইন সাউথওয়েস্ট কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে WESHDA, খুলনা, বাংলাদেশ।
অনুষ্ঠানে নারী কৃষক নেত্রী শিরিনা বেগমের সভাপতিত্বে মূল প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং WESHDA-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন WESHDA-এর নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মো. মারুফুল হক,খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো-টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর মোস্তফা কামাল এবং ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা নয়ন কুমার সেন। এ সময় আরো উপস্থিত ছিলেন WESHDA-এর পাবলিক রিলেশন অফিসার( PRO) ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সদস্য শফিকুজ্জামান মিঠু, ফকিরহাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা তিতাস কুমার বিশ্বাস, অভিজিৎ গায়েনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীবৃন্দ। আজকের এই প্রশিক্ষণে কৃষিকাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ৩০ জন নারী কৃষক (কৃষাণি) অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল বাংলাদেশের কৃষি জলবায়ু পরিবর্তনের কারণে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রার পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা কৃষি উৎপাদন ও বীজের বৈচিত্র্য সংরক্ষণে প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে স্থানীয়ভাবে অভিযোজিত ও জলবায়ু সহনশীল বীজ সংরক্ষণে নারী কৃষকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো নারী কৃষকদের শুধু কৃষি উৎপাদনকারী হিসেবে নয়, বরং বীজ সংরক্ষণ, স্থানীয় কৃষিজ্ঞান চর্চা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা। পাশাপাশি কৃষকদের বাস্তব অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ের তথ্যকে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত করে কৃষি পরিকল্পনা ও নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নারী কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে বীজ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার বিকাশ ঘটবে। এর ফলে উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাও আরও গতিশীল হবে।
Related News :

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা



