সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে : বিমান ও পর্যটন মন্ত্রী

ঢাকা, ১২ নভেম্বর-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (চীফ রিপোর্টার) : আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের মোট ০৮টি বিমানবন্দর সচল করার জন্য একটি প্রাধিকার তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন ফ্যাক্টর বিবেচনায় বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার রয়েছে এবং ইতোমধ্যে একটি নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি এতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে। আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলায় দিনব্যাপী তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ত্রিশালে মতবিনিময় সভা : সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘একটি বিমানবন্দর তৈরি করতে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময়ের প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে এখন প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় আমাদের প্রথম অগ্রাধিকার বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর।’

আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান : এরপর সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত ‘আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ তোমরাই এবং তোমাদের দ্বারাই দেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গ্রামের টেকসই উন্নয়নে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুকরণ এবং নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এসব পরিকল্পনারই অংশ।’

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে এবং সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বক্তব্য শেষে তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে পদক তুলে দেন।

উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠান : দুপুর ১টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন অর্থবছরের বাস্তবায়নকৃত ও বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান জবাবদিহিতারই একটি দৃষ্টান্ত।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে পতিত সরকার ফিরে আসার গুজব উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। পৃথিবীর ইতিহাসে পতিত স্বৈরাচারের ফিরে আসার নজির নেই। আমাদের প্রধানমন্ত্রী দিনে ১৪ থেকে ১৬ ঘণ্টা পরিশ্রম করছেন এবং তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Related News :

নেত্রকোণায় দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত

নেত্রকোণায় দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ হাওরাঞ্চলের আলোচিত ডাকাত হযরত আলী গ্রেফতার

কিশোরগঞ্জ হাওরাঞ্চলের আলোচিত ডাকাত হযরত আলী গ্রেফতার

নেত্রকোণায় ১১ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা : মাদ্রাসা-শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা : মাদ্রাসা-শিক্ষকের মৃত্যুদণ্ড

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চক্রের ২ সদস্য গ্রেফতার

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চক্রের ২ সদস্য গ্রেফতার

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×