ঢাকা, ১২ নভেম্বর-২০২৬
ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি নির্মাণাধীন স্থাপনার পাশে তিনতলা একটি ভবন ধসে দু’জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সতের জন। বুধবার নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন দমকলকর্মীরা। ভবনটি আবাসিক বলে ধারণা করা হচ্ছে। ধসে দেয়াল ভেঙে যাওয়ায় ভেতরের একটি শয়নকক্ষ ও কাপড় রাখার আলমারি বাইরে থেকে দেখা যাচ্ছিল। ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে স্ট্রেচারে করে বের করে আনা একটি শিশুও রয়েছে।
নিউইয়র্কের দমকল বিভাগ (এফডিএনওয়াই) জানায়, বুধবার বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ভবনটি ধসে পড়ে। এ সময় ভবনের ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটি পাশের একটি খনন করা জায়গার ওপর ধসে পড়েছে।
নগরীর ভবন বিভাগ জানিয়েছে, তাদের পরিদর্শকেরা ঘটনাস্থলে রয়েছেন। তারা উদ্ধারকাজে সহায়তার পাশাপাশি আশপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করছেন।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সবাইকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানান।
তথ্যসূত্র : নিউইয়র্ক টাইমস/বার্তা সংস্থা এএফপি।
Related News :

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি : কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

মেক্সিকোতে ফুটবল খেলায় সশস্ত্র হামলা: নিহত ১১, গ্রেফতার ৩

ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা চীনের



