২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে

ঢাকা, ০১ জানুয়ারি-২০২৬ 

ডেস্ক নিউজ : ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী মোট ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্যে নিহত হয়েছেন। ২০২৪ সালের তুলনায় বেড়ে যাওয়া এই মৃত্যুর সংখ্যা সম্পর্কে আইএফজে মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার বলেন, এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক লাল সতর্কতা।

আইএফজে বিশেষভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে তারা ২০২৫ সালে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধে ৫৬ জন গণমাধ্যমকর্মীর নিহত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে। বেলাঞ্জার বলেন, আমরা আগে কখনো দেখিনি- এত অল্প সময়ে, এত ছোট এলাকায় এত মৃত্যু। ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু, ভারত এবং অন্যান্য জায়গাতেও সাংবাদিক নিহত হয়েছেন। বেলাঞ্জার হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের ‘দায়মুক্তির’ নিন্দা জানান। তিনি সতর্ক করে বলেন, ন্যায়বিচার না হলেও এটি সাংবাদিক হত্যাকারীদের বিকশিত হওয়ার সুযোগ দেয়।

আইএফজে জানিয়েছে, বিশ্বব্যাপী বর্তমানে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, যা গত অর্ধ-দশকে দ্বিগুণেরও বেশি হয়েছে। গণনা পদ্ধতির ভিন্নতার কারণে সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে আইএফজে’র হিসাব সাধারণত রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তুলনায় অনেক বেশি হয়। এ বছরের আইএফজে’র সংখ্যায় ৯টি দুর্ঘটনাজনিত মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, এ বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর ইউনেস্কো জানিয়েছে, এ সংখ্যা ৯৩।

তথ্যসূত্র : বার্তা সংস্থা এএফপি।

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×