ঢাকা, ১৭ এপ্রিল-২০২৬
ডেস্ক নিউজ : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সাজা হ্রাসের পর তাকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ১৭ এপ্রিল (শুক্রবার) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ২০২১ সালের অভ্যুত্থানের পর অন্যায়ভাবে আটক স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ সকল ব্যক্তির তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি প্রয়োজন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘মিয়ানমারের সব মানুষের বিরুদ্ধে চলমান নিরবচ্ছিন্ন সহিংসতার অবসান ঘটাতে হবে।’ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারে এক দশকের গণতান্ত্রিক পরীক্ষার মাধ্যমে বেসামরিক রাজনীতিবিদরা সীমিত ক্ষমতা লাভ করেছিল। তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী আবারও ক্ষমতা দখল করে নেয়, অং সান সু চির সরকারকে উৎখাত করে তাকে আটক করে। এতে দেশটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়।
অং সান সু চির সাজা শুক্রবার একটি সাধারণ ক্ষমার অংশ হিসেবে কমানো হয়েছে বলে তার আইনি দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি এখনও কারাগারে রয়েছেন এবং তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন, যা মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে।
Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে


